শিরোনামঃ-

» এক ঘন্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা চা-শ্রমিক কন্যা সোনামণি লোহার

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২২ | বুধবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে (গার্লস টেকওভার) সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর দায়িত্ব এক ঘন্টার জন্য পালন করলো চা-শ্রমিকের মেয়ে গ্রীন সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্রী সোনামণি লোহার।

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন সোনামণি লোহার।

Manual8 Ad Code

এক ঘণ্টার জন্য তার অধীস্থ হন পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। এসময় আবুল মনসুর আসজাদ তাকে ফুলের শুভেচ্ছা জানান।

প্রতীকী দায়িত্ব নিয়ে সোনামণি লোহার বলেন, আমি একজন চা-শ্রমিকের মেয়ে। আজ এই অধিদপ্তরের দায়িত্ব পেয়ে নিজেকে গর্ববোধ মনে করছি।

লেখাপড়া শেষ করে চা-শ্রমিকের সন্তানরা যেন সরকারী প্রতিষ্ঠান গুলোতে চাকরী পায় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানাচ্ছি।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে আরো গতিশীল করতে সকলের প্রতি আহ্বান জানান সোনামণি লোহার। তিনি আরো বলেন, নারী ও কিশোরী নির্যাতনের প্রেক্ষাপটে আমি একজন মেয়ে হিসেবে এদেশের লাখ লাখ কিশোরীর মত স্বপ্ন দেখি একটি সুস্থ, নিরাপদ পরিবেশ এবং সুন্দর সমাজের।

Manual1 Ad Code

প্রতীকী দায়িত্ব নিয়েই সিলেট জেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ জানান সোনামণি লোহার।

সিলেট সদর উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা আবুল মনসুর আসজাদ বলেন, আমার ছেলে মেয়েরা পড়শুনা করলে তোমরাও পড়াশুনা করবে এটাই আমার বিশ্বাস। এই যে আজকে তোমাদের সামনে কথা বলছি, আমি মনে করছি আমি আমার ছেলে মেয়েদের সাথে কথা বলছি। নারীদের বাদ দিয়ে কোন সমাজের উন্নয়ন সম্ভব নয়।

নারীদের নিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, অসীম ক্ষমতার অধিকারী নারী। যে সব রাষ্ট্র যারা নারীর ক্ষমতায়ন দিয়েছে তারাই এগিয়ে গেছে। তাই নারীর সুরক্ষা ও ক্ষমতায়ন না দিলে আমাদের উন্নয়ন টেকসই হবেনা। সমাজ ব্যবস্থাকে ভালো রাখতে হলে পরিবারকে সবার আগে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, সমাজের সকল নাগরিকের সমাজ সেবা কার্যালয় থেকে সমানভাবে সুযোগ সুবিধা নেওয়ার অগ্রধিকার রয়েছে।

এছাড়া আমাদের ছেলে মেয়েরা যেনো মাদক, মোবাইলে আসক্ত হয়ে না পড়ে সেদিকেও নজর রাখতে হবে।

Manual1 Ad Code

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতা ও রিলায়েন্ট উইমেন ডেভেলাপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে ওয়াই মুভস প্রকল্পের উদ্যোগে এই কার্যক্রম সম্পূর্ণ হয়।

আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম রশিদ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আর ডব্লিউ ডিও ওয়াই মুভস প্রকল্প একাউন্টস ও এডমিন অফিসার মো. মহসিন রেজা, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, সাংবাদিক রেজওয়ান আহমদ, হেনা মমো ওরফে (হেনা বেগম) ভলেন্টিয়ার দিবস বিশ্বাস, এনসিটিএফ এর সভাপতি অষ্ঠমণি লোহার, সহ-সভাপতি, সমীক লোহার, সাধারণ সম্পাদক সাগর গোয়ালা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত, সাংগঠনিক সম্পাদক আলোমণি, চাইল্ড পার্লামেন্ট সদস্য সমীর বারি, শিশু সাংবাদিক দুর্জয় লোহার, শিশু গবেষক সুচিত্রা সহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930