- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের সদস্য হলেন ডা. স্বপ্নীল
প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২২ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই সংক্রান্ত স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংস্থাটির রিজিওনাল কার্যালয় থেকে একটি চিঠির মাধ্যমে অধ্যাপক স্বপ্নীলের এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, এই গ্রুপটির সদস্যরা এই অঞ্চলের ভাইরাল হেপাটাইটিসসহ সংক্রামক এই রোগগুলো মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন। তাছাড়াও তারা এই সমস্ত রোগ প্রতিরোধ, নির্নয় ও চিকিৎসায় সুলভ ও কার্যকর পন্থা নির্ধারনে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা প্রদান করাসহ নানা গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া অঞ্চলের দশ জনের মত বিশিষ্ট বিশেষজ্ঞকে সংস্থাটি সরাসরি এই নিয়োগ প্রদান করেছে।
বাংলাদেশ থেকে শুধুমাত্র অধ্যাপক স্বপ্নীলই এই গ্রুপটির সদস্য নির্বাচিত হয়েছেন।
অধ্যাপক স্বপ্নীল দীর্ঘদিন ধরেই বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থায় পেশাদারী দায়িত্ব পালন করে আসছেন।
তিনি ইউরো এশিয়ান গ্যাস্ট্রো এন্টারোলজিক্যাল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের সাধারন সম্পাদক।
পাশাপাশি তিনি এশিয়ান প্যাসেফিক এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের কার্যকরী কমিটিরও একজন সদস্য।
অধ্যাপক স্বপ্নীল ইন্টারএকাডেমি পার্টনারশীপের স্টেম সেল গবেষনা সংক্রান্ত বিশেষ কমিটিটিরও অন্যতম সদস্য।
হেপাটাইটিস বি ভাইরাসের ইমিউনথেরাপী সংক্রান্ত গবেষনায় অধ্যাপক স্বপ্নীল একজন পথিকৃত। তিনি ন্যাসভ্যাক নামক হেপাটাইটিস বি-এর থেরাপিউটিক ভ্যাকসিনটির যৌথ উদ্ভাবকদের একজন। ন্যাসভ্যাকের ফেইজ-১, ২ ও ৩ ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান গবেষক তিনি।
এজন্য তিনি যৌথভাবে ২০১৯ সালে কিউবান একাডেমিক অব সাইন্সেস থেকে ‘প্রিমিও ন্যাশনাল’ পদকে ভ‚ষিত হন। ২০২১ সালে বাংলাদেশ একাডেমি অব সাইন্সেস তাকে ‘বাস গোল্ড মেডেল এওয়্যার্ড’ প্রদান করেছে।
বাংলাদেশে উদ্ভাবিত এমআরএনএ কোভিড-১৯ ভ্যাকসিন বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর প্রধান গবেষকও অধ্যাপক স্বপ্নীল। বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে তার তিন শতাধিক প্রকাশনা রয়েছে।
এছাড়াও তিনি লিভার বিষয়ক ছয়টি আন্তর্জাতিক টেক্সট ও রেফারেন্স বইয়ের এডিটর। পৃথিবীর একাধিক শীর্ষস্থানীয় লিভার বিষয়ক জার্নালের এডিটোরিয়াল বোর্ডেরও অন্যতম সদস্য অধ্যাপক স্বপ্নীল।
উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই সংক্রান্ত স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজারী গ্রুপের প্রথম হাইব্রিড বৈঠকটি এখন ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৫ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর