- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে : সিসিক প্রশাসক
- সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
- তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
» জাতীয়পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন
প্রকাশিত: ০৭. অক্টোবর. ২০২২ | শুক্রবার
প্রস্তুতি কমিটির সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ; দেশের ক্রান্তিলগ্নে রওশন এরশাদের বিকল্প নেই
স্টাফ রিপোর্টারঃ
জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও সাবেক এমপি এমএ গোফরান বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয়পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপি’র বিকল্প নেই। তার নেতৃত্বে জাতীয়পার্টিকে শক্তিশালী করে দেশ ও জাতির মুক্তির পথ খুজঁতে হবে। ইতিমধ্যে ব্যাংকক থেকে দেশবাসীকে সেই বার্তাই দিয়েছেন বেগম রওশন এরশাদ।
আগামী নির্বাচনে তার নেতৃত্বই জাতীয়পার্টি দেশকে সটিক ধারায় পরিচালিত করতে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের গ্রান্ড বাফেট হোটেলের হলরুমে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জীবদ্দশায় সব সময় দেশের দুর্দিনে, দেশের ক্রান্তিলগ্নে সটিক সিদ্বান্ত নিয়ে জাতিকে রক্ষা করেছেন। যখনই দেশ গতি হারিয়েছে, এরশাদ তখই ভুমিকা রেখেছেন।
এবার বেগম রওশন এরশাদের পক্ষে জাতীয়পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন। আগামী ২৬ নভেম্বর ঢাকায় ইতিহাস সৃষ্টি করবে জাতীয়পার্টি।
তিনি বলেন, জাতীয়পার্টির তৃনমুলের কর্মীদের মতামত নিয়ে বেগম এরশাদ দল পরিচালিত করছেন, আগামীতেও করবেন। একই সঙ্গে ত্যাগী ও পরীক্ষিত তরুন নেতৃত্বকে এবার প্রাধান্য দিয়ে দেশের গতিশীলতা রক্ষায় বিচক্ষনতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
জাতীয়পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিলেট জেলা জাতীয়পার্টির সিনিয়র নেতা ইশরাকুল হোসেন শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহিবুল কাদির চৌধুরী পিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন, ইস্রাফিল হোসেন, আজমল হোসেন জিতু, আব্দুল কাদের জুয়েল ও রাজশাহী জাতীয়পার্টির সিনিয়র নেতা সরদার জুয়েল।
সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় যুগ্ন আহবায়ক আহসান হাবিব মঈন, যুগ্ন আহবায়ক বাশির আহমদ, দলের সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম, সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, তাজউদ্দিন এপলু, মুরাদ আহমদ, শিউলী আক্তার, আশরাফ চৌধুরী রাজু, রোজি বেগম, সেলিম আহমদ ও আব্দুল আহাদ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৯ বার
সর্বশেষ খবর
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
- ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে : সিসিক প্রশাসক
- সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
- ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর