শিরোনামঃ-

» স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে আর্ট প্রদর্শনী উদ্বোধন

প্রকাশিত: ২৬. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার


Manual5 Ad Code

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে আর্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম : ড. কবির চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ

Manual7 Ad Code

হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়্যারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ড. কবির এইচ. চৌধুরী বলেছেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য আর্ট একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্যে চিত্রাংকনের ক্ষেত্রে শিশুদের প্রতিভা বিকাশের জন্য যথোপযুক্ত সুযোগ সুবিধা তৈরী করে দেয়া প্রয়োজন।

Manual8 Ad Code

স্কলার্সহোম পরিবারকে ধন্যবাদ জানাই শিশু চিত্রশিল্পীদেরকে তাদের সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার সুযোগ করে দেয়ায়।

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে আয়োজিত ৩দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual4 Ad Code

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে মদনীবাগস্থ স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের প্রিন্সিপাল আক্তারী বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফিজ মজুমদার ট্রাস্টের সচিব ও জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।

Manual5 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের প্রিন্সিপাল লে. কর্ণেল (অব.) মুনির আহমদ কাদেরী, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পসের প্রিন্সিপাল প্রাণবন্ধু বিশ্বাস, স্কলার্সহোম পাঠানঠুলা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল আব্দুল আজিজ, স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের প্রাথমিক বিভাগের ভাইস প্রিন্সিপাল নাহিদা খান, স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পসের ভাইস প্রিন্সিপাল শেনিজ ফাতেমা ইব্রাহিম, স্কলার্সহোম পাঠানঠুলা ক্যাম্পসের হেড অফ স্কুল জেবুন্নেসা জীবন, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের একাডেমিক হেড কান্তা নাগ, আর্ট শিক্ষক বিজয় রায়, আর্ট শিক্ষক থৌদাম বৌলি, অদিতি চৌধুরী, দীপালি দাস প্রমুখ । উল্লেখ্য ৩দিনব্যাপী আর্ট প্রদর্শনীতে স্কুলের ৫৮ জন শিক্ষার্থীর আঁকা ৮২ টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031