শিরোনামঃ-

» দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০২২ | রবিবার


Manual7 Ad Code

বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করতে দেশব্যাপী নৈরাজ্য, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা তৈরি করছে বিএনপি-জামাত। বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

মহান মুক্তিযুদ্ধ বিরুধী কোনো শক্তিকে সহ্য করা হবে না। সিলেট এমএজি ওসমানী মেডিকেল এরিয়া যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সারাদেশ ব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে বক্তারা একথা বলেন।

Manual5 Ad Code

আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সিলেট মহানগরের কাজলশাহ এলাকায় আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ। মহানগর ছাত্রলীগ নেতা এহসান আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আবির আহমদ রানা, সাবেক সাংগঠণিক সম্পাদক সাইফ উদ্দিন সাজন, সুমন আহমদ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির আহমদ তুষার, ৩নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ জীবন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ, রাজু, কে.এইচ.এম মিজান, ইমন, ইজাজ, অজিত, জাবের, দিব্য, বিশ্ব প্রমূখ।

বিভিন্ন প্রতিবাদী মিছিলের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি কাজলশাহ এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে জনসভার মাধ্যমে সম্পন্ন হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031