- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেটের উন্নয়নের ও জনগণের সেবা দিতে আমরা অফিস চালু করেছি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন
প্রকাশিত: ১২. আগস্ট. ২০২২ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট-০১ আসনের জাতীয় সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে সিলেটের উন্নয়নের জন্য ও জনগণের সেবা দিতে আমরা এই অফিস চালু করেছি এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমার এ অফিসের মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের সুখ দুঃখের কথা জানার জন্য আমার এ অফিস করেছি। আমি না থাকলে কে কি চাইলো তা আমরা এ অফিসের মাধ্যমে সাহায্য সহযোগীতা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন যারা বঙ্গবন্ধুকে খুন করেছে তাদের দেশে এনে শাস্তি দেওয়া হবে।
শুক্রবার (১২ আগষ্ট) বিকেল সাড়ে ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ এলিগ্যান্ড শপিং কমপ্লেক্সে পররাষ্ট্রমন্ত্রীর সিলেট অফিস পরিদর্শনকালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তি কর্মকর্তা শফিউল আলম জুয়েল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।
এসময় অন্যান্যদের বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, মহনাগর আওয়ামীলীগের সহ- সভাপতি ও জিপি এডভোকেট রাজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মনী সেলিনা মোমেন, সিলেট জেলা মহিলা আওয়মীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেনা আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এম. এ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান নুনু মিয়া, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাঈম আহমদ, এলিগ্যান্ড শপিং কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক এডভোকেট শিপু আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর অফিস সহকারী রুবেল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


