শিরোনামঃ-

» জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সদস্য সচিব সেলিমুজ্জামান চৌধুরীর মৃত্যুতে স্মরণ সভা

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২২ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার সদস্য সচিব সেলিমুজ্জামান চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা শাখার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় নগরীর হাওয়াপাড়াস্থ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মো. শফিক বলেন, সেলিমুজ্জামান চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত দেশ ও অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন। সিলেট বিভাগে অকাল বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের মাঝে দলের সাথে যুক্ত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

তিনি আদর্শবান এক কর্মী ছিলেন। যার অবদান কোনদিন ভুলার নয়। তিনি সেলিমুজ্জামান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual8 Ad Code

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মো. শফিক এর সভাপতিত্বে ও বেলাল হোসেন এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ও মহানগর নেতা চৌদুরী সাহেদ কামাল টিটু, সিলেট জেলা শাখার সদস্য সচিব শ্রীমতি বেবী দেবী, রিয়াজ উদ্দিন, রোকসানা ফৌজিয়া চৌধুরী, নাজমা আক্তার নাজু, রফিক মিয়া, জায়েদ আহমদ, মায়া দেবী, চৌধুরী সাহেদ কামাল।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, আছকির আলী প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৯ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031