- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» রথযাত্রা উৎসব শুরু হচ্ছে শুক্রবার; শেষ হবে ৮ জুলাই
প্রকাশিত: ৩০. জুন. ২০২২ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ হলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের বিগ্রহ রেখে রথ নিয়ে যাত্রা করেন, সনাতন ধর্মাবলম্বীরা।
শুভ রথযাত্রা উপলক্ষে সিলেট আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামানায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।
আগামীকাল ইসকন সিলেট মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। দুপুরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বলিয়ে রথযাত্রা উৎসব উদ্বোধন করবেন সুনামগঞ্জ -৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। পরে ইসকন সিলেট মন্দির থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বের হবে।
শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক হয়ে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে। এ ছাড়া ১ জুলাই থেকে ৮ জুলাই ৮দিনব্যাপী ভোর হতে রাত পর্যন্ত ইসকন সিলেট মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উক্ত রথযাত্রা মহোৎসব উদযাপিত হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


