শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জকিগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশিত: ০৫. জুন. ২০২২ | রবিবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সিলেটের জকিগঞ্জের খলাছড়া ইউপি ও আমলশীদের বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ জুন) দিনব্যাপী জকিগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় প্রায় আড়াই হাজার কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক।
এসময় জকিগঞ্জের খলাছড়া, ইসলামপুর, ষাইটশৌলা, দুবড়িরপার, বেউর, মাছুমবাজার, নানকার, ভূইয়ার মোড়া, আমবাড়ী, বারঠাকুরী, আমলশীদ, দরিয়ারপুর, দিগলী গ্রাম, হাসিতলা, উত্তরকুল, ফিল্লাকান্দি গ্রামগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. আব্দুল হক বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ত্যাগের মাধ্যমে অর্জিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে।
সিলেট বিভাগের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে প্রবাসীরা সবসময় ছিলেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রবাসীদের এই আত্মত্যাগ এবং মানবকল্যাণে নিবেদিত হওয়ার উদ্যোগকে স্যালুট জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, প্রফেসর বদরুল হক বাদল, বাংলাদেশ জাতীয় পার্টি উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. ময়নুল ইসলাম মনু, সমাজসেবী মো. নোমান আহমদ, ব্যবসায়ী মো. জুনাইদ আহমদ জুনেদ, মো. আবুল কালাম এবং উজায়ের আহমদ প্রমূখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবণ, তেল, পেঁয়াজ ও স্যালাইন। মোনাজাত পরিচালনা করেন জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
- মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষাবৃত্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার দরখাস্ত আহবান
- বিশ্বনাথে দুই প্রবাসীকে সংবর্ধনা ও বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- জৈন্তাপুরে কৃষক-শ্রমিকের জনপদে পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদই চান নাগরিকরা


