- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» ভূমি সংক্রান্ত জেরে গোলাপগঞ্জে ৪ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
প্রকাশিত: ০৩. জুন. ২০২২ | শুক্রবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
ভূমি সংক্রান্ত জেরে গোলাপগঞ্জে ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৩ জুন) ভোর রাতে এসআই পার্থ এর নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বাড়িতে আসামীদের গ্রেফতার করা হয়। শেখপুর গ্রামের মৃত হাজী সিকন্দর আলীর ছেলে তোফায়েল আহমদ বাদী হয়ে মাননীয় আমলগ্রহণকারী ২নং গোলাপগঞ্জ আদালতে ভূমি সংক্রান্ত জেরে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ১০৫/২০১৯।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, গোটারগাঁও গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ফখরুল ইসলাম, আতিক মিয়া ও মৃত করম আলীর ছেলে মুসলিম উদ্দিন ও কমর উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, আসামীগণ চাঁদাবাজ ও পরধন লোভী। তারা সব সময় ক্ষমতার অপব্যবহার করে চলাফেরা করে আসছে।
অন্যের ভূমি জবর দখল করে চাঁদা আদায় সহ নানা অপকর্ম করে আসছে। মামলার বাদী তোফায়েল উল্লেখ করেন তার মৌরসী সূত্রে মালিক ভূমিতে দীর্ঘ দিন থেকে তিনি ভোগ দখল করে আসছেন এবং স্ব পরিবারে সিলেট নগরীতে বসবাস করছেন।
উক্ত আসামীরা তার ভোগদখলকৃত ভূমি জবর দখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে আসছে এবং তোফায়েল আহমদ ও তার পরিবারকে নানাভাবে হয়রানী সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে। তিনি ভূমিখেকো এই চক্রের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত বিবিধ ৩৫/১৯ইং ফৌজদারী মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৯ অক্টোবর তোফায়েল আহমদের মামলার রায় পক্ষে প্রদান করেন। পরবর্তীতে আসামীরা তোফায়েল আহমদকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে এবং চাঁদা হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে।
উল্লেখ্য, উক্ত মামলায় আসামীরা আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ার কারণে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। পরে গোলাপগঞ্জ থানা আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৭৪ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


