শিরোনামঃ-

» রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল’র উদ্যোগে নগরীতে খাদ্য বিতরণ

প্রকাশিত: ২৩. মে. ২০২২ | সোমবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রাল এর উদ্যোগে নগরীতে খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ মে) বিকাল দুইটার সময় সিলেট নগরীর কুশিঘাট নয়াপাড়া, মেন্দিভাগ সহ বিভিন্ন এলাকায় এই খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। নয়া পাড়ায় ১৬৫টি পরিবার, মেন্দিভাগ ১৩০টি পরিবার ও বিভিন্ন এলাকাতে প্রায় ৫’শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী, পানি ও ঔষধ বিতরণ করা হয়।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন, কবি ও কলামিস্ট সালেহ আহমদ খসরু, সমাজসেবী মামুনুর রহমান মামুন, সংগঠক খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম, সাকের আহমদ, রোমানা আহমদ, তানশা ফারজানা, শাম্মি আকতার, সেলিম আহমদ, আবদুল মুকিত, হেলাল, মো. হানিফ ইঞ্জিনিয়ার শামিম প্রমুখ।

Manual2 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণকালে কবি, সাহিত্যিক ও কলামিস্ট সালেহ আহমদ খসরু বলেন, “আমি সিলেট নগরবাসী ও সাহিত্য জগতের পক্ষ থেকে রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালকে অত্যনত উঞ্চ শুভেচ্ছা জানাচ্ছি।

Manual7 Ad Code

ঢাকায় থেকে সিলেটের ক্রান্তিলগ্নে পাশে দাড়িয়ে জানান দিলেন বাংলাদেশের মানুষ যে প্রান্তে থাকি না কেন আমরা সবাই বাংলাদেশী। আমরা একে অপরের পাশে দাড়াতে জানি এ জন্য বাংলাদেশ সকল দূর্যোগ মোকাবেলা করতে পারে।

বাংলাদেশের ঐতিহ্যের সাথে ধারাবাহিকতা রক্ষা করে চলছে যার কারনে বাংলাদেশ পথ হারায়নি, পথ হারাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানুষকে বাঁচতে সাহস যোগায়, এই সাহসের উপর দাড়িয়ে আছে বাংলাদেশ।”

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30