শিরোনামঃ-

» কাউন্সিলর আজাদপত্মী নাজমা ফের ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত: ০৬. মে. ২০২২ | শুক্রবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual3 Ad Code

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ফের চমক দেখিয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। পেশায় পুষ্টিবীদ নাজমা ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মে) অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন।

নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

Manual5 Ad Code

নাজমা রহমানের সাথে ওই এলাকা থেকে আরও দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দু’জনই লেবারপার্টির প্রার্থী ছিলেন। তারা হলেন, ব্রিটিশ বংশোদ্ভূত শ্যারন হার্ডিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শিবা তিওয়ারি।

Manual6 Ad Code

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনের লেবারপার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি লেবারপার্টির কিলবার্ন ও ওয়েস্টহ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওই এলাকা থেকে নির্বাচিত এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।

বিজয়ের পর নাজমা রহমানকে অভিনন্দন জানিয়েছেন, লন্ডনের মেয়র ও লেবার পার্টির নেতা সাদিক খান, ব্রিটেনের ছায়া উপমন্ত্রী ও লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31