শিরোনামঃ-
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ইফতার
প্রকাশিত: ২২. এপ্রিল. ২০২২ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
এতিম ও মাদ্রাসা ছাত্রদের নিয়ে ইফতার মাহফিল করেছে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভূক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব। ইফতার মাহফিলে প্রায় ৫০ জন এতিম ও মাদ্রাসাছাত্র সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
শুক্রবার (২২ এপ্রিল) নবীগঞ্জ উপজেলার সালামতপুরস্থ আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এই ব্যাতিক্রমী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী।
নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও রানিং সিলেট ডটকমের সম্পাদক মিজান মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত সকালের নবীগঞ্জ প্রতিনিধি ফাহাদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সাইফুর রহমান তালুকদার, আজকের সিলেট ডটকম এর নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, বিশিষ্ট সমাজসেবী মোঃ রাজু মিয়া।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন বলেন, ইসলামে এতিমের গুরুত্ব অনেক। আমাদের নবী করিম (সঃ) এতিমদের সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এতিমদের নিয়ে নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আজকের এই ইফতার সত্যিই প্রশংসার দাবিদার। সাংবাদিক পরিবারের একজন সদস্য হিসেবে এতিমদের সাথে আজকের ইফতার করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন- আজকের ইফতার এই রমজান মাসের সেরা ইফতার। কারণ এতিমদের সাথে ইফতার করা সত্যিই সৌভাগ্যের। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এমন উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এমন প্রত্যাশা করি।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম. সইফুর রহমান তালুকদার বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনা মানে শুধুমাত্র উপবাস করা নয়, সংযত থাকা। এই মাসে আমাদেরকে যাবতীয় পার্থিব বিষয় থেকে সংযত থাকতে হবে। এই মাসেই পবিত্র কোনআন মজিদ অবতীর্ণ হয়েছে। কুরআনুল করিম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। তাই পবিত্র এই জীবন বিধানকে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে প্রয়োগ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি চ্যানেল এস এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ, সহ-সভাপতি দেশের কন্ঠ’র মোঃ সেলিম উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ আশরাফুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ এম এ রহিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, নির্বাহি সদস্য সৈয়দ জুনাব আলী, আব্দুল মুহিত, সৈয়দ নাজমুল আলম, এহিয়া আহমেদ প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৯ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর