শিরোনামঃ-

» গ্রাম-বাংলার ঐতিহ্য ফুটবলের জনপ্রিয়তা হারিয়ে যায়নি : ভিপি শামীম

প্রকাশিত: ১৪. মার্চ. ২০২২ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ফুটবল খেলার জনপ্রিয়তা এখনো হারিয়ে যায়নি। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে টুর্ণামেন্টের আয়োজন হলে ফুটবলের টানে এখনো দর্শকরা ভিড় জমান।

Manual7 Ad Code

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার খেলাধুলার উন্নয়নে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছেন। তাই দেশ-বিদেশে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলায় সুনাম কুড়িয়ে আনছে।

তিনি সোমবার (১৪ মার্চ) বিকেলে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ঐতিহ্যবাহী আদিনাবাদ পশ্চিমের মাঠে ১ম সাইদুল আলম প্রাইজমানি টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual2 Ad Code

বিয়ানীবাজার উপজেলা আওয়ামিলীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনির সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা ছালেহ আহমদের পরিচালনায় অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবলীগ নেতা সুজিত চৌধুরী, লোকমান আহমদ, শাহিন আহমদ, সাজলু লস্কর, ময়নুল ইসলাম চৌধুরী, শামীম আহমদ খান, সিলেট মহানগর তাতীলীগের উপ প্রচার সম্পাদক রুহিন আহমদ, ওসমানী নগর উপজেলা যুবলীগ নেতা হাসান আহমদ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30