- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» জীবদ্দশায় ভবতোষ চৌধুরী সব কিছু দিয়ে গেছেন উজাড় করে
প্রকাশিত: ০১. মার্চ. ২০২২ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
যে সময়টা গর্জে উঠার সময়, সেই দু:সময়ে কাছে নেই সময়ের সারথী শিল্পী সংগ্রামী ভবতোষ চৌধুরী। ভবতোষ চৌধুরীর স্থান কখনো পূরণ হবার নয়। চিন্তা,চেতনায় ও মননে যারা দেশকে ভালোবাসেন তাঁরা মৃত্যুঞ্জয়ী। জীবদ্দশায় ভবতোষ চৌধুরী সব কিছু দিয়ে গেছেন উজাড় করে। তাঁর কীর্তিই আজ এই গুনী ব্যক্তিকে আগামী প্রজন্মের কাছে অনুসরনীয় করে তোলবে।
মঙ্গলবার (১ মার্চ) জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে সিলেটের প্রখ্যাত গণ-সঙ্গীত শিল্পী ভবতোষ চৌধুরীর ৬৭ তম জন্মবার্ষিকীর সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন।
চলচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদুর পরিচালনায় ও গণসঙ্গীত শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি লাকী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, ভবতোষ চৌধুরীর একটি রাজনৈতিক দর্শন ছিল।
তিনি জীবনাচরণ এবং সঙ্গীত চর্চার মধ্য দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সেই লক্ষ্যে কাজ করে গেছেন। ভবতোষ চৌধুরীর জীবনাচরণ নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থে বিভিন্ন গুনীজনের লেখায় সেই কীর্তিই তোলে ধরা হয়েছে। বক্তারা বলেন, বর্তমান সামাজিক পরিস্থিতিতে মানবিক অবক্ষয় রোধে ভবতোষ চৌধুরীর মতো নিষ্ঠাবান, আদর্শবান ও মানবতাবাদী জীবনচরিতের চর্চা এবং তাঁদের পদাঙ্ক অনুসরণ করে তরুণ প্রজন্মের এগিয়ে চলা উচিত।
সভায় বক্তব্য রাখেন, কবি এ কে শেরাম, উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিক, বাংলাদেশ সাম্যবাদি দলের সিলেট জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগরের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন প্রমুখ।
সভা শেষে গুরুপ্রসাদ দেবাশীষ সংকলিত ও সম্পাদনায় মূর্ধণ্য প্রকাশনী থেকে প্রকাশিত ‘শিল্পী সংগ্রামী কমরেড ভবতোষ চৌধুরী’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


