- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেটে শিক্ষকদের চাকরী রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন ভাতার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২২ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৭৭ জন শিক্ষকের দীর্ঘ ১৯ মাস বকেয়া বেতন ভাতা প্রদান ও দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান ফটকের সামনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ ছাত্র ছাত্রীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে বিগত ১৯ মাস যাবত বেতন-ভাতা না পেয়ে অত্যন্ত মানবেতর ও উদ্বিগ্ন অবস্থায় দিন অতিবাহিত করছেন আমাদের ইনস্টিটিউটের শিক্ষকরা। এমতাবস্থায়, শিক্ষক ও তাদের পরিবার-পরিজনদের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে কাজটি দ্রুত সম্পন্ন করার ও বেতন-ভাতাদি প্রাপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানান।
তারা বলেন, বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন আমাদের শিক্ষকরা। আজ ১৯ মাস হয়ে গেল বেতন ছাড়া। টাকার অভাবে শিক্ষকরা চিকিৎসা করতে পারছেন না। বেতন না পাওয়ায় আমাদের শিক্ষকদের পরিবার আজ অনাহারে, অর্ধাহারে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনার দ্রুত বাস্তবায়ন চাই। শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধ ও দ্রুত রাজস্ব খাতে চাকরি স্থানান্তর প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
শিক্ষার্থীদের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজেদ আহমদ, নাদিম আহমদ, আব্দুর রহিম, আব্দুর রহমান, রবিউল, সুলেমান আহমদ। উপস্থিত ছিলেন, আব্দুল কাদির শাকিল, অপু, ওয়ালিদ, উশা, সামিয়া, রাকি, শাম্মি, নিপা, অনিক, চম্পা, জেরিন, মাহফুজ, শাওন, ফয়সাল, ফাহিম, মাহদি, আখতার, রিপন, রায়হান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


