শিরোনামঃ-

» মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারদের জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান

প্রকাশিত: ১৯. জানুয়ারি. ২০২২ | বুধবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর অন্তর্ভূক্ত বিভিন্ন উপকমিটির মৃত্যুবরণকারী পরিবহণ শ্রমিকদের পরিবারকে নগদ অর্থ অনুদান দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় দক্ষিণ সুরমা পারাইচকস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুদান প্রদান করা হয়।

Manual8 Ad Code

সংগঠনের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরিফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন ভিআইপি, বিলাল আহমদ সহ বিভিন্ন উপ-কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সভাপতি আবু সরকার বলেন, পরিবহন শ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে বেশী অবহেলিত জনগোষ্ঠী। একজন পরিবহন শ্রমিকের মৃত্যুর সাথে একটি পরিবারের স্বপ্নের মৃত্যু ঘটে। তাই মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য সরকারী-বেসরকারী সহযোগিতা প্রয়োজন। কিন্তু তাদের পরিবার এই সহযোগিতা থেকে বঞ্চিত। মরহুম ২৫ পরিবহন শ্রমিক পরিবারের জন্য সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এই আর্থিক অনুদান একটি মাইলফলক হয়ে থাকবে।

Manual6 Ad Code

প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে ৫ লক্ষ টাকার এই অনুদান মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের পরিবারের জন্য একটি বড় সহযোগিতা। সরকারসহ সমাজের বিত্তবানদের অসহায় শ্রমিকদের কল্যাণে এগিয়ে আসা উচিত।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31