- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» ব্রিটিশ বাংলাদেশ ইন্টাঃ স্কুল এন্ড কলেজের শীতকালীন উৎসব পালন
প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০২১ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে সম্পন্ন হলো ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শীতকালীন পিঠা উৎসব ২০২১।
বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান ডা. শাহরিয়ার হোসাইন চৌধুরীর সহধর্মিনী তামান্না চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান কো-অর্ডিনেটর বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজভীন আক্তারের সার্বিক সহযোগিতায় সুনিপুণ কারুকার্যে সাজানো ক্যাম্পাসের নির্দিষ্ট স্থানে বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকরা।
শীতকালীন বিভিন্ন পিঠা, খেজুর রসের পুলি পিঠা, ভাঁপাপিঠা, পাটিপসা পিঠা, নারিকেল পুলি, চিতই পিঠা, নকশি পিঠা সহ অর্ধশত বাহারি পিঠার স্বাদে টইটুম্বুর ছিল উৎসব। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এতে নাচ, গান ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সহকারি শিক্ষক তানভীর খান ও রওশন আরা ইয়াসমিনের যৌথ উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন বিবিআইএস এর অধ্যক্ষ জাহাঙ্গীর আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শফিক উদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ফজলুর রহমান, অ্যাকাউন্টস প্রধান এবং উপদেষ্টা মুহতাসিমা কাওসার।
বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ এ. কে. মাহমুদুল হক, সিনিয়র শিক্ষক নাজভীন আক্তার, নাহিদা আক্তার, বিজিত দেব রায়, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি এডভোকেট আব্দুল মুকিত অপি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকের শীতকালীন পিঠা উৎসব ও উপস্থিতি এ প্রতিষ্ঠানের জন্য মাইলফলক হয়ে থাকবে।
বক্তারা ভবিষ্যতে শীতকালীন উৎসবকে আরও বর্ণাঢ্য করতে সবার অংশগ্রহণ আশা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, ধর্মীয় শিক্ষক আলাউর রহমান।
অনুষ্ঠানে ২০২০ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি সহ শিক্ষকবৃন্দরা।
অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে বিভিন্ন শিল্পীবৃন্দ সহ বিদ্যালয়ের সহকারি সিনিয়র শিক্ষক সালেহ আহমদ, সহকারি শিক্ষক এমরাজ চৌধুরী গান পরিবেশন করেন।
সহকারি শিক্ষক প্রিয়াংকা দেবের পরিচালনায় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শিক্ষক ও অভিভাবকরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


