শিরোনামঃ-

» সোনারপাড়ায় ভূমি দস্যুদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার

Manual3 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেট নগরীর সোনারপাড়া এলাকায় ভূমি দস্যুদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সোনারপাড়া এলাবাসাীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Manual8 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি দস্যুরা এক নিরীহ পরিবারের ভূমি দখল করতে আদনান গং নানান ফন্দিফিকির করে যাচ্ছে।

Manual2 Ad Code

এসব ভূমি দস্যুদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। বক্তারা বলেন, ভূমি দস্যুরা ভূমি দখল করতে নিরীহ ঐ পরিবারের সদস্যের প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। তাই তাঁরা জননেত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
Manual7 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শামসুল ইসলাম চৌধুরী, লাল মিয়া, মঈন উদ্দিন, সেকু আহমদ, ওমর ফারুক, সুজন মিয়া, সোহেল আহমদ, হেলিম মিয়া, রহমান, ছালাম আহমদ, সুয়েব খান, ফয়সল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30