- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
» সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত
প্রকাশিত: ০৬. সেপ্টেম্বর. ২০২১ | সোমবার
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমানের মৃত্যুজনিত কারনে সভাপতির পদটি শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি “আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন।
মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন দায়িত্বপ্রাপ্ত সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী তাঁকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
মাজার জিয়ারত উপলক্ষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, সিলেটের আওয়ামী লীগ পরিবারের নিবেদিত নেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় তাঁর যোগ্য নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি শফিকুর রহমান চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।
মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, এড. শাহ মোঃ মোসাহিদ আলী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য লোকমান উদ্দিন চৌধুরী, মো: নিজাম উদ্দিন চেয়ারম্যান, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল মুমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু প্রমুখ।
মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ প্রয়াত এডভোকেট মোঃ লুৎফুর রহমান ও বদর উদ্দিন আহমদ কামরান এর কবর জিয়ারত করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৩ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর