- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ জঙ্গিবাদ মুক্ত উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত : এডভোকেট নাসির উদ্দিন খান।
প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২১ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জামায়াত ৪দলীয় সরকারের প্রত্যক্ষ মদদে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। সেদিন দেশের ৬৩ জেলার গুরুত্বপূর্ণ সাড়ে ৪শ’ স্পটে প্রায় ৫শ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই হামলায় নিহত হন ২জন এবং আহত হয় দু’শতাধিক মানুষ।
তৎকালীন ক্ষমতাসীনদের নির্লিপ্ততায় সেসময় বাংলাদেশে বোমা তৈরি, বোমা বহন, বোমা হামলা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছিল। খালেদা নিজামীদের পৃষ্ঠপোষকতায় জঙ্গিগোষ্ঠী সেসময় বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ জঙ্গিবাদ মুক্ত উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে।
সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান তার বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে বলেন- জঙ্গিরা এখনো সুযোগের অপেক্ষায় ওঁত পেতে আছে, সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় আর কখনো জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে।
সংক্ষিপ্ত সভায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন (পিপি), এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল।
মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, রনজিত সরকার, আইন সম্পাদক এড. আজমল আলী, কোষাধ্যক্ষ শমসের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. ছালেহ আহমদ হীরা, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, আবদাল মিয়া, এড. নুরে আলম সিরাজী, মোঃ জাকির হোসেন, এড. ফখরুল ইসলাম, এড. মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৬ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর