শিরোনামঃ-

» সাবেক অর্থমন্ত্রী মুহিতের সুস্থ্যতা কামনায় ঝরনারপারে দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. জুলাই. ২০২১ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক সফল অর্থমন্ত্রী, দুই বারের সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় ঝরনারপার কুমারপাড়ার দু’টি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শুক্রবার (৩০ জুলাই) ঝরনারপার জামে মসজিদ ও বায়তুন নুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

দোয়া মাহফিলে আবুল মাল আবদুল মুহিতের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সকল মানুষের সুস্থ্যতা কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঝরনারপার জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. মহসিন, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি সাজুওয়ান আহমদ, তারু মিয়া, ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম আলকাছ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান, যুবলীগ নেতা মামুন আহমদ, ফয়েজ আহমদ, রাফি আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানরাও উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭১৩ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031