শিরোনামঃ-

» সিলেট নগরীর সাপ্লাইয়ে বাল্যবিবাহের প্রস্তুতি চলছে!

প্রকাশিত: ০৩. জুন. ২০২১ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সিলেট নগরীর সাপ্লাই এলাকায় সুমা নামের ১৩ বছর বয়সী এক বালিকার বিয়ের প্রস্তুতি চলছে। বিয়েটি আগামীকাল শুক্রবার (৪ জুন) অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কনের বাবার নাম আক্কাস এবং মায়ের নাম লুবনা বেগম।

জানা যায়, তাঁরা সিলেটের সাপ্লাই এলাকার জুগিটিলায় জুবের খানের কলোনিতে বসবাস করেন। তাঁদের স্থায়ী ঠিকানা ৬৭ দিগন্ত, ইলেকটিক সাপ্লাই, সিলেট।

Manual2 Ad Code

এব্যাপারে বাসার মালিক জুবের খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়ে অবগত নই। যদি এ ধরনের কোন আয়োজন হয়ে থাকে আমি তাঁদেরকে নিষেধ করবো। আর যদি না মানে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

প্রতিবেশী ও রাজনীতিবিদ সাদিকুর রহমান সাদিক জানান, মেয়েটির বয়স ১৩ বছরের বেশি হবে না, যদি এ ধরনের বাল্য বিবাহ হয় তাহলে অন্যান্যরা উৎসাহিত হয়ে এ ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে। তাই তিনি এ বিবাহ বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31