শিরোনামঃ-
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» রাতের অন্ধকারে জৈন্তাপুরে মুজিব শতবর্ষের নির্মানাধীন ঘর ভাংচুর, মামলা দায়ের; আটক-১, আহত-১
প্রকাশিত: ২২. মে. ২০২১ | শনিবার
জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি তত্ত্বাবধানে মুজিব বর্ষের গৃহহীনদের জন্য নির্মিত ঘর রাতের অন্ধকারে ভেঙ্গে দিয়েছে একটি ভূমিখেকো পাথর খেকো চক্র। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের সাইট ঠিকাদার আমিন আহমদ।
অভিযোগ সূত্রে জানা যায়, নিজপাট ইউনিয়নের অন্তর্গত কমলাবাড়ী ও গুয়াবাড়ী গ্রামের সরকারী অর্থায়নে মুজিব নগর স্থাপনের লক্ষ্যে অসহায় গরীব মানুষদের সরকার কর্তৃক ঘর প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়। তারই ধারাবাহিকতায় গত ৫ মাস ধরে গুয়াবাড়ী ও কমলাবাড়ী এলাকায় সরকারি খাঁস শ্রেণীর ভূমিতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের সরাসরি তত্ত্বাবধানে সাব টিকাদার আমিন আহমদ ঘর নির্মাণ কাজ করছেন। গুয়াবাড়ী ও কমলাবাড়ী এলাকায় ঘর নির্মাণ কাজ করার জন্য ঠিকাদারের লোকজন এবং কেয়ারটেকার উপজেলান ছাতারখাই গ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে নজরুল ইসলাম (৩৫) অবস্থানে পাহারায় নিয়োজিত থাকে। গত ২০ মে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় পাহাড় ও এলাকার চিহ্নিত টিলা খেকো ও পাথর খেকো চক্রের সদস্য উপজেলার গুয়াবাড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আসাদ উরফে আছদ (২২), মছব্বির আলীর ছেলে সিদ্দিক মিয়া (২০), ডালিম মিয়া (৩০), মৃত আব্দুল হান্নানের ছেলে ইসলাম উদ্দিন (৫৫), মৃত কটন আলীর ছেলে মছব্বির আলী (৫৩), মানিক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২০), এবাদ মিয়া (৪০), কমলাবাড়ী গ্রামের মৃহিব আলীর ছেলে আহাদ মিয়া (২৮) সহ অজ্ঞাত ১০/১২ জন লোক দলবদ্ধ হয়ে কেয়ারটেকারকে মারধর করে এবং নির্মানাধীন ঘর ভাংচুর করে। ঘটনায় নগদ টাকা মোবাইল লুঠ করে নিয়ে যায় এবং প্রায় ১লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে ভুমি ও পাথর খেকো চক্রটি।
এদিকে জবরদখরকারীদের হামলায় আহত কেয়ারটেকার নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
ঠিকাদার আমিন আহমদ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন (যাহার নং-১৬/৮৫)।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে সরজমিন পরিদর্শন করেন, জৈন্তাপুর উপজেলার নিবার্হী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার ভূমি ফারুক হোসাইন।
তিনি প্রতিবেদককে জানান, সরকারী কাজে সরকারী ভূমি জবর দখল করার উদ্যেশ্যে চক্রটি হামলা করেছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগির আহমেদ বলেন, মামলা দায়ের পর পুলিশ অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করেছে। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৬৬ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২


