শিরোনামঃ-

» নগরীর ৮নং ওয়ার্ডে আফজাল-ফয়সল এডুকেশন ট্রাষ্ট‘র ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ০৮. মে. ২০২১ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ভয়াবহ করোনায় কর্মহীন,অসহায় ও দুস্থ পাঁচশত পরিবারের মাঝে আফজাল -ফয়সল এডুকেশন ও ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্যোগে নগরীর ৮নং ওয়ার্ডে ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার ( ৮ মে) সকাল ১১টা সময় নগরীর পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি-সেন্টার বিতরণ অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ এর সভাপতিত্বে ও মার্কেন্টাইল ব্যাংক সিলেট জোন ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি ফয়সল এডুকেশন ও ওয়েলফেয়ার ট্রাষ্টর মতো অসহায় ও কর্মহীন মানুষের পাশে দলমত নির্বিশেষে দাঁড়ান। রমজানের এ ত্যাগ ও সংযমের মাসে অসহায় দরিদ্রদের প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসুন।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক সাজাদ হোসেন, মোহনা সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসনে, আফজাল -ফয়সল এডুকেশন ট্রাস্ট এর প্রতিনিধি জুনেল আহমেদ, মোহনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সুদিব দেব, মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাছুম আহমদ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পাটানটুলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মোহনা সমাজ কল্যাণ সংস্থা কার্যকারী সদস্য সাহেদ আহমদ, কার্যকারী সদস্য নুরুল ইসলাম নুর, নিখিল দে, শাবলু পাঠক, সঞ্জয় দে, সুজন আহমদ, রাসেল আহমদ, শিন্টু দে, জ্যোতিষ চক্রবত্তী, মোঃ কামাল, শেখ মোঃ জামাল, মনজুর আলম, মোঃ ইমরান আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের করেন হাফিজ রফিকুল ইসলাম ও শেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হোসেন আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30