শিরোনামঃ-

» বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় সরকারি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশিত: ০৪. মে. ২০২১ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (৪ মে) বাদ আসর সিলেট সরকারি কলেজ জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual1 Ad Code

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানবীর আহমদ খান, যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমদ রনি, ইসহাক আহমদ মান্না, সদস্য সচিব ইমরান হোসেন রাসেল, সদস্য মিনহাজ উদ্দিন, মিজান উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ করিম অভি, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আরমান আহমদ মুন্না, সিলেট সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আয়াত আলী, ছাত্রদল নেতা শাওন আহমদ, ইনজামাম-উল-হক, জাহাঙ্গীর আলম, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা মোস্তফা নিয়াজ, রাসেল আহমদ, বাবু, রাসেল আহমেদ রিফাত, আহমদ তায়েফ প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31