শিরোনামঃ-

» জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত: ২৪. এপ্রিল. ২০২১ | শনিবার


Manual8 Ad Code
জৈন্তাপুর প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।
পুলিশের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার সময় প্রায় রাস্তায় দাড়িয়ে বখাটে রাজমিস্ত্রি নজরুল ইসলাম বিরক্ত করত এবং মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতো। স্কুল পড়ুয়া মেয়েটি ও বখাটে রাজমিস্ত্রি দুইজনের বাড়ি পাশাপাশি। স্কুল পড়ুয়া মেয়েটি প্রতিদিন রাজমিস্তির এমন কর্মকান্ড সইতে না পেরে মেয়েটি তার ভাই সহ পরিবারকে এ বিষয়ে অবহিত করে।
একপর্যায় রাজমিস্তি স্কুল পড়ুয়া মেয়েটির উপর ক্ষিপ্ত হয়। গত ১৭ এপ্রিল রাত অনুমান সাড়ে ৭টার দিকে মেয়েটি একা নিজ বসতঘরে রান্নার কাজ করছিলো ভাই কাজের সুবাধে বাড়ির বাড়ির বাহিরে যায় আর মা পাশের ঘরে গেলে আসামী রাজমিস্তি সেই সুযোগ কাজে লাগিয়ে রান্না ঘরে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে। তখন মেয়েটি চিৎকার করতে চাইলে ভয়ভীতি প্রদর্শন করে বসতঘরের পশ্চিমকক্ষে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ মামলা গ্রহন করে (মামলা নং-১৩, তারিখ-১৮/০৪/২০২১ খ্রিঃ)।
মামলার সূত্র ধরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ শুক্রবার (২৩ এপ্রিল) বিকাল পৌনে ৩টায় দিকে মামলার এজহারনামীয় আসামী ঠাকুরের মাটি পশ্চিম সাতজনি এলাকার উসমান আলীর ছেলে রাজমিস্ত্রি নজরুল ইসলাম (২১) কে গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদকে মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031