শিরোনামঃ-

» বড়লেখায় কঠোর প্রশাসন; ১২ ব্যক্তিকে জরিমানা

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০২১ | রবিবার


Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় লকডাউনের সময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ ব্যক্তিকে ৫ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (১৮ এপ্রিল) বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন চলছে। অনেকেই লকডাউন মানছেন না। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করছেন।

লকডাউন কার্যকর করতে রবিবার দুপুরে বড়লেখা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ১২ ব্যক্তিকে ৫ হাজার ৩’শ টাকা জরিমানা করা হয়।

Manual7 Ad Code

অভিযানে অংশ নেন, বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আবু সাঈদ, উপ পরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫২ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031