শিরোনামঃ-

» বড়লেখা ফাউন্ডেশন ইউকে” এর মাহে রামাদ্বান ফুড প্যাক বিতরণ

প্রকাশিত: ১১. এপ্রিল. ২০২১ | রবিবার


Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ
মানবতার পতাকাবাহী সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকে খাদ্য সহায়তা প্রোগ্রামের আওতায় বড়লেখা উপজেলার চান্দগ্রামের নিম্ন আয়ের ১৩০টি পরিবারের মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করে।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ, ভলু ও ছোলা।

Manual7 Ad Code

শনিবার (১০ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে উপহার সামগ্রী প্রদান জরা হয়।

এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী জহুরুল ইসলামের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক খয়রুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, ৩নং নিজবাহাদুর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক,বড়লেখা ফাউন্ডেশন ইউকে এর শুভাকাঙ্ক্ষী শামীম আহমেদ।

Manual4 Ad Code

এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, কামাল হোসেন প্রমূখ।

Manual5 Ad Code

বক্তাগণ “বড়লেখা ফাউন্ডেশন ইউকে” এর সকল কর্মকর্তা, দাতা, শুভাকাঙ্ক্ষী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি মানবকল্যাণে গৃহীত সকল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এসকল সামাজিক ও মানবিক প্রচেষ্টার সাথে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031