শিরোনামঃ-

» বড়লেখায় মানবসেবা সংস্থা’র উদ্যোগে এতিম শিশুদের মাঝে পাঞ্জাবী বিতরণ

প্রকাশিত: ২৬. মার্চ. ২০২১ | শুক্রবার


Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা’র উদ্যোগে ও দাতা সদস্য প্রবাসীদের অর্থায়নে বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ৩টার সময় এতিম শিশুদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাছিবের সভাপতিত্বে ও বড়লেখা মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ছালেহ্ আহমদ জুয়েল।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমদ, মাদ্রাসা’র প্রধান হাফেজ মাওলানা কয়েছ আহমদ, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ নাজিম উদ্দীন, সদস্য আব্দুল কালাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, বড়লেখা মানবসেবা সংস্থার দাতা সদস্য সৌদি আরব প্রবাসী হোসেন আহমদ।

Manual6 Ad Code

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়লেখা মানবসেবা সংস্থা’র সভাপতি জুবেল আহমদ,সহ সভাপতি জুনেল আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এনাম উদ্দিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ আলম তুহিন সহ প্রমুখ।

Manual3 Ad Code

উল্লেখ্য, মানবসেবা সংস্থা’র সভাপতি জুবেল আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ শুভ জানান, বড়লেখা উপজেলার ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের মাইজগ্রাম হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আসন্ন মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের মাঝে আনন্দ ভাগাভাগি করে নিতে বড়লেখা মানবসেবা সংস্থার উদ্যোগে ও দাতা সদস্য প্রবাসীদের অর্থায়নে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31