শিরোনামঃ-

» বাংলাদেশের নারী নেতৃত্ব সারাবিশ্বে অনুকরণীয় : ডিআইজি মফিজ উদ্দিন

প্রকাশিত: ২৩. মার্চ. ২০২১ | মঙ্গলবার

Manual1 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম বলেছেন, বাংলাদেশের নারী নেতৃত্ব সারাবিশ্বে অনুকরণীয়। বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত করতে বিশাল অর্থনৈতিক কর্মকান্ড জরুরী।
উইমেন্স চেম্বার রয়েছে এটি আমি সিলেটে এসে জেনেছি। পুরুষদের পাশাপাশি নারীদেরও এই কর্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। নারীদেরকেও সার্বিক  কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে  সিলেট নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও সিলেট বেতারের উপস্থাপিকা জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের মহা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম, বিনিয়োগ বোর্ডের উপ পরিচালক সিলেট বিভাগীয় কার্যালয় সমীরন বিশ্বাস, ক্ষুদ্র ও মাঝারী কুটির শিল্পের উপ পরিচালক সোহেল হাওলাদার, বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান,  সিসিকের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সোনালী ব্যাংকের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার  আবুল ফজল।
মতবিনিময় সভা শেষে ছন্দ নৃত্যালয়ের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30