শিরোনামঃ-

» গোয়েন্দা অভিযানে গোয়াইনঘাটে ডাকাত সর্দার গ্রেফতার

প্রকাশিত: ১৩. জানুয়ারি. ২০২১ | বুধবার


Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট থেকে ৬ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ হারুনুর রশিদ (হারুন) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি পুলিশ উপজেলার মানিকগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত হারুন গোয়াইনঘাট থানার নগর ডেংরী গ্রামের মৃত মুহিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার থানায় অস্ত্র ও ডাকাতি সহ মোট ৬টি মামলা রয়েছে।

Manual7 Ad Code

এর আগে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় শীত মৌসুমে প্রবাসী অধ্যুষিত সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে চিহ্নিত ডাকাত ও তাদের গ্যাং লিডারদের বিরুদ্ধে ডিবি সহ থানা পুলিশ সাড়াশি অভিযান শুরু করে। যার প্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে বিশ্বনাথ ও বিয়ানীবাজারে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ চিহ্নিত একাধিক ডাকাতকে গ্রেফতার করে জেলা পুলিশ।

Manual4 Ad Code

এসব ঘটনার পরিকল্পনাকারী অনেকেই পালিয়ে যায়। যাদেরকে গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় ডাকাত সর্দার হারুনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (উত্তর)।

Manual5 Ad Code

তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ইতোপূর্বে দায়েরকৃত অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলায় ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জেলা গোয়েন্দা শাখা হতে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে ডাকাতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।

Manual1 Ad Code

এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত হারুনকে গ্রেফতার করেছে জেলা ডিবি।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031