শিরোনামঃ-

» সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০২১ | শুক্রবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রমিজ আহমদের নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) উত্তম রায় চৌধুরী, এএসআই (নিঃ) গিয়াস উদ্দিন-২, এটিএসআই/৩৭৩ মোঃ আমির হোসেন, কনস্টেবল/২৫৯ তাওয়াবুর রহমান, কনস্টেবল/১৩২২ হাবিবুর রহমান, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন, কনস্টেবল/৫৭০ ইসমাইল হোসেন, কনস্টেবল/১৮৩৭ রিপন চন্দ্র দে-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার ১নং রোড টিভি সেন্টারের বিপরীত পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। জুনায়েদ মিয়া (২৪), পিতা- আফতাব আলী, মাতা- ছায়ারুন বেগম, সাং- ভাটেরা, মেরাবই, থানা- কুলাউড়া, জেলা- মৌলভীবাজার, বর্তমানে- কয়েস মিয়ার বাসা, চামেলী আবাসিক এলাকা, মেজরটিলা, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।

Manual8 Ad Code

গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়।

Manual1 Ad Code

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী পেশাগত মাদক ব্যবসায়ি এবং সে সিলেট সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।

Manual8 Ad Code

উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930