শিরোনামঃ-

» আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শিপন হাজারীকে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশ

প্রকাশিত: ১৫. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার


Manual6 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টার সময় বিশ্বনাথ থানার উত্তর ধর্মদা নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

আজ সন্ধ্যা ৭টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ ডিসেম্বর বিশ্বনাথ থানা এলাকায় একদল ডাকাত ডাকাতি করার জন্য একত্রিত হয়।

এ ঘটনায় রাজীব এবং সবুজ নামের দুই ডাকাতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা দুই দিন আগে দক্ষিণ সুরমা থানা এলাকায় ডাকাতির কথা স্বীকার করে। উক্ত ডাকাত দলের সর্দার শিপনকে আজ গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মতে ঐ এলাকার কবরস্থান থেকে দু’টি দেশীয় পাইপগান, একটি গ্রীল কাটার এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ডাকাত সর্দার শিপন প্রায় ১০ বছর ধরে ডাকাতির সাথে জড়িত। তার বিরুদ্ধে সিলেট জেলা, মেট্রোপলিটন এবং মৌলভীবাজারের বিভিন্ন থানায় প্রায় ২১টি মামলা রয়েছে।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31