- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে উমরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত: ০৪. ডিসেম্বর. ২০২০ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান মো. জিলু মিয়ার উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আমীন উদ্দীনের বাড়িতে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধে শহীদ হাজী মো: অজিব উদ্দীন টেন্ডল, শহীদ মো: শফিক মিয়া, শহীদ মো: তুতা মিয়া, শহীদ মো: মদরীছ মিয়া, শহীদ শ্রী উপন্দ্রে কুমার শুক্ল বৈদ্যের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নুরুল ওয়াহিদ তোরন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. দবির মিয়া, মো. আঙ্গুুর মিয়া প্রমূখ। চিকিৎসা প্রদান করেন জালালাবাদ রাগীব রাবিয়া মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. ইয়াহইয়া ইবনে ইলিয়াস, মাউন্ট এডোরা হসপিটালের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস।
মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান মো: জিলু মিয়া তার চাচা শহীদ অজিব উদ্দিনের স্মৃতিতে নির্মিত শহিদ মিনারকে সরকারিভাবে স্বীকৃতি প্রদানের দাবী জানিয়ে বলেন, আমার বাবা সাবেক চেয়ারম্যান মরহুম আমিন উদ্দিন এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। বাবার দেখানো পথ অনুরণ করে এলাকার পিছিয়ে পড়া গরীব অসহায় মানুষের জন্য আমিও কাজ করে যাচ্ছি। আগামীতে ইউনিয়ন নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে আরো বেশি করে এলাকাবাসীর জন্যে কাজ করতে চাই।
স্কুল জীবনে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামীলীগের রাজনীতির একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে নিজেকে উল্লেখ করি জিলু মিয়া বলেন, এলাকা ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিকভাবে কল্যানে আমি কাজ করতে চাই, এজন্যে এলাকার মুরুব্বিয়ান ও তরুণ সমাজের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪২২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


