- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সভা
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২০ | বুধবার
করোনা সহ প্রাকৃতিক সকল দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক লীগের অবদান অপরীসিম : নির্মল রঞ্জন গুহ
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, করোনা, বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষের ঘরে ঘরে সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। করোনায় যখন স্ত্রী তার স্বামীকে রেখে পালিয়ে যায়, সন্তান তা মা বাবাকে রেখে দুরে সরে যায় তখন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে দেশের মানুষের সেবার হাত প্রসারিত করেছে।
মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছে, চিকিৎসা সেবা নিশ্চিত করতে দিন-রাত কাজ করেছে। এদেশের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে জননেতা আ.ফ.ম বাহা উদ্দিন নাছিমের নির্দেশে দেশ ও জনগণের ভরসাস্থল হয়ে স্বেচ্ছাসেবক লীগ ইতিহাস সৃষ্টি করবে এই বাংলাদেশে।
তিনি মঙ্গলবার রাতে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, বঙ্গবন্ধু আমাদের চেতনা, শেখ হাসিনা আমাদের আদর্শ। বঙ্গবন্ধু দিয়েছেন ভৌগোলিক স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা দিচ্ছেন শেখ হাসিনা।
গত ৪ দলীয় ঐক্যজোটের অপশাসনের সময় জননেতা আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম যে সেবা, শান্তি ও প্রগতির দায়িত্ব পালন করেছেন স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে সেই প্রগতির রাজনীতি করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি কর্মীর যতœ নিতে হবে। কর্মীর মনের সুখ-দুঃখ বুঝতে হবে। ইতোমধ্যে বাংলাদেশে মানবকল্যাণে কর্মের জন্য জাতীয় সংসদেও প্রশংসিত হয়েছে স্বেচ্ছাসেবক লীগ। সে ধারা অব্যাহত অব্যাহত রাখতে প্রতিটি কর্মীকে আরও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান স্বপন, দেবাশীষ বিশ্বাস, সুব্রত পুরকায়স্থ, কাজী মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা আশিষ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. শাহীনুল ইসলাম, উপ পানি বিষয়ক সম্পাদক জামিল আহমদ, সদস্য এড. কামাল উদ্দিন আহমদ, শাহিন আহমদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি সহ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পুর্ণাঙ্গ কমিটির ঘোষণার পর কেন্দ্রীয় সভাপতি নির্মল গুঞ্জন গুহ ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দসহ সাংগঠনিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে গত সোমবার হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করতে সিলেটে আসেন। মাজার জিয়ারত শেষে সিলেট থেকেই সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।
সিলেট জেলা ও মহানগর, সুনামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী সভা ডাকেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৭২ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল


