- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» জুয়েল সহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২০ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনে ভোট ডাকাতি, সরকারি পৃষ্টপোষকতায় বাসে আগুন দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হানের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশ পরিচালনা করেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সুষ্টু রাজনীতির এখন আর কোন সুযোগ নেই। অবৈধ সরকার দেশের জনগণের সাথে ভোটের নামে নাটক করছে। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে। ঢাকা-১৮ উপ নির্বাচনে সরকার তামাশা করেছে।
বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে নির্যাতনের নামে রাজধানীতে বাস পুড়িয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলসহ জাতীয় নেতৃবৃন্দের উপর সাজানো মিথ্যা মামলা দায়ের করা হয়। আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল পরিবার সহ করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকাবস্থায় সাজানো বাস পোড়ানো মামলায় তাকে আসামি করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান হায়েনা সরকার দেশের গণতন্ত্রকে ভুলন্ঠিত করতে একের পর এক নাটক সাজাচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে নেতৃবৃন্দের উপর হয়রানিমূলক মামলা দেওয়া অব্যাহত রেখেছে। এটা জনগণের কাছে এখন তামাশা ছাড়া আর কিছু নয়।
অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ সকল নেতৃবৃন্দের উপর সাজানো মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নতুবা স্বেচ্ছাসেবক দল সিলেট থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন, আবুল খায়ের, রিনুক আহমেদ, মিফতাউল কবীর মিফতা, জয়নাল আবেদীন, সুমন শিকদার, আজিজুল হোসেন আজিজ, খালেদুর রশিদ ঝলক, আব্দুল হান্নান, তছির আলী, আবুল কালাম, ছিদ্দিক আলী, দেওয়ান নিজাম খান, দেওয়ান কামরান, সাজু আহমেদ, রাজু আহমেদ, আব্দুল খালিক মিল্টন, টিটন মল্লিক, একরাম হোসেন, ইন্তেজার আলী, মনোয়ার হোসেন খলিল, আব্দুল আহাদ পারভেজ, মাসুক গাজি, জিএম সুমন, ইমরান খান, শামীম আহমদ লোকমান, আজিজ খান, রেজোয়ান উদ্দিন সুমন, এইচএ লিমন, তৌহিদুল ইসলাম আবু, শায়েস্তা মিয়া, সুমন আহমদ, আলী হোসেন, পাপলু আহমেদ, জুবেল আহমদ, আওয়াল আহমদ, আব্দুল কুদ্দুস, মানিক আহমদ, আব্দুস শহীদ, কামরুল ইসলাম, জাবের মাসুম, এলিম আহমদ, সাবেল আহমদ প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


