শিরোনামঃ-

» এসএমপি কমিশনার হিসেবে নিশারুল আরিফ’র যোগদান

প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২০ | বুধবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সুনির্দিষ্ট এ্যাসাইনমেন্ট নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র কমিশনার হিসেবে যোগদান করেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ নিশারুল আরিফ।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি পুলিশ কমিশনার পদে যোগদান করেন।

তিনি ১৯৬৮ খ্রিস্টাব্দে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।

তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডার এর মাধ্যমে ১৯৯৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

Manual8 Ad Code

কর্মজীবনের শুরু হতে তিনি সহকারি পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়ীয়া জেলা, এসএসএফ, অতিরিক্ত পুলিশ সুপার পদে টাঙ্গাইল জেলা, র‌্যাব, খুলনা জেলা, সিলেট জেলা ও ২০০৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর তিনি সিআইডি ঢাকা, উপ-পুলিশ কমিশনার (উত্তরা ও মিরপুর) ডিএমপি ঢাকা, রাজশাহী জেলা, ২০১৬ খ্রিস্টাব্দে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয় এবং ২০১৯ খ্রিস্টাব্দে ডিআইজি, বাংলাদেশ পুলিশ পদে পদোন্নতি পেয়ে এসপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা ঢাকায় কর্মরত ছিলেন।

তিনি কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ করেন। কর্মময় জীবনে তিনি দেশে এবং দেশের বাইরে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্টেলিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় সাফল্যের সাথে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

Manual6 Ad Code

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তান এবং এক পুত্র সন্তানের জনক।

যোগদানের পরেই তিনি এসএমপি’র অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন।

Manual5 Ad Code

তিনি পূণ্যভুমি সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনবান্ধব পুলিশিং এ সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031