- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
- জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান
- জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত পরিচালকের বৈঠক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- বতর্মান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামঅঞ্চলকে শহরের ন্যায় গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ পরিকল্পনা গ্রহণ করছেন: আবুল কাহের চৌধুরী শামীম
» জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ, স্বামীর কাছে ভরণ-পোষণ চাওয়ায় নির্যাতনের শিকার বালুচরের মনোয়ারা
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২০ | সোমবার
স্টাফ রিপোর্টারঃ
স্বামীর নিকট ভরণ-পোষণ চাইতে গিয়ে নির্যাতিত হওয়ার অভিযোগ তুলেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার বালুচর এলাকার গৃহবধূ মনোয়ারা বেগম।
সিলেট জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট এএইচ এরশাদুল হককে স্বামী দাবি করে তিনি তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, ২০১৩ সালের ১ সেপ্টেম্বর সিলেট জজকোর্টের সাবেক পিপি এরশাদুল হকের সাথে ২ লাখ টাকা দেনমোহর ধার্য করে তার বিয়ে হয়েছিল।
তিনি বলেন, ‘বিয়ের পর আমাদের সংসার ভালো চললেও কিছু দিন পর স্বামীর ব্যবহার খারাপ হতে শুরু করে। বারবার শারীরিক নির্যাতনের কারণে একাধিকবার আমার গর্ভপাতের ঘটনা ঘটে। এসব ব্যাপারে আগে আরো এক সংবাদ সম্মেলনে আমি বিস্তারিত জানিয়েছে।’
তিনি বলেন, ‘গত ২১ অক্টোবর আমি আমার সন্তান ইশরাত জাহান ইমুকে (৫) নিয়ে সিলেট জেলা বারের ২ নম্বর হলে অবস্থিত আমার স্বামীর চেম্বারে যাই। এসময় তার কাছে আমার ও সন্তানের ভরণ-পোষণ চাইতে গেলে তিনি উত্তেজিত হয়ে আমাকে ও সন্তানকে মারধোর করেন। অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন যে, হিরণ মাহমুদ নিপু আমাকে শায়েস্তা করবে। আমি তখন তাকে প্রশ্ন করি, কেন আমাকে মারার জন্য তিনি বারবার গুন্ডা ভাড়া করেন? তখন তিনি আমাকে ও আমার মাকে নিয়েও অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। পুরো বিষয়টি কে বা কারা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তা ভাইরাল হয়। ভিডিওটি আমার কাছে আছে।’
তিনি বলেন, ‘তার (স্বামীর) চেম্বারে যাওয়ার কারণে হিরণ মাহমুদ নিপুকে দিয়ে আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন। আমার স্বামী অতীতে যেমন আমাকে নির্যাতন করে গর্ভপাত ঘটিয়েছেন, এখনো তিনি তেমনি আমার একমাত্র সন্তানকে মেরে ফেলার নানা ফন্দি করছেন। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। মেয়ের ভরণপোষণের জন্য স্বামীর চেম্বারে যাওয়া আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যখন-তখন আমি ও আমার মেয়ের উপর হামলা হতে পারে।’
তিনি তার নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং তার স্বামী এরশাদুল হক ও হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৪৫ বার
সর্বশেষ খবর
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর