শিরোনামঃ-

» রশীদ পরিবারের পক্ষে ওসমানী হাসপাতালে চিকিৎসাসামগ্রী প্রদান

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual2 Ad Code

সিলেটের ঐতিহ্যবাহী রশীদ পরিবারের পক্ষ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রশীদ পরিবারের পক্ষে এই সামগ্রীগুলো তুলে দেন শায়ান রশীদ চৌধুরী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির উপ পরিচালক ডা. হিামংশু লাল রায় এসব সামগ্রী গ্রহণ করেন।

এসময় হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ, আব্দুর রশীদ চৌধুরী ওয়াকফ এস্টেটের ম্যানেজর বিরেশ চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

করোনা আক্রান্ত সংকটাপন্ন রোগীদের চিকিৎসার বিভিন্ন সামগ্রী ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন নিরাপত্তা সামগ্রী এসময় তুলে দেওয়া হয়।

Manual1 Ad Code

চিকিৎসাসামগ্রী প্রদান শেষে শায়ান রশীদ চৌধুরী বলেন, যে মহামারি চলছে সরকারের একার পক্ষে তা সমামাল দেওয়া সম্ভব নয়। আমাদের সকলকে নিজচ নিজ অবস্থায় থেকে এই সঙ্কট মোকাবেলায় এগিয়ে আসা উচিত।

তিনি বলেন, সামাজিক দায়বোধ থেকেই আমরা এ কাজটি করেছি। আশা করছি আরো অনেকেই এই দুর্যোগে সহায়তা নিয়ে এগিয়ে আসবেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিামংশু লাল রায় বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায়ই আমরা করোনা মোকাবেলায় সচেষ্ট হয়েছি। সবাই মিলে একাত্ব হয়ে কাজ করলে যে কোন দুর্যোগই যে মোকাবেলা করা সম্ভব করোনা আমাদের সেই শিক্ষাই দিয়েছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031