শিরোনামঃ-

» সি.আর.দত্তের পরলোকগমন

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২০ | মঙ্গলবার


Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ
বৃহত্তর সিলেটের কৃতিসন্তান সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) চিত্ত রঞ্জন দত্ত পরলোকগমন করেছেন।

Manual7 Ad Code

সোমবার তিনি যুক্তরাষ্ট্রের ফ্রোরিডা রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।

তিনি ১৯২৭ সালের ১ লা জানুয়ারী ভারতের তৎকালীন আসামের রাজধানী শিলং শহরে জন্মগ্রহণ করেছিলেন।

Manual8 Ad Code

তাঁর গ্রামের বাড়ী সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। উনার পিতার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত ও মাতার নাম লাবন্য প্রভা দত্ত। তাহার প্রাথমিক শিক্ষা শুরু হয় আাসমের শিলং শহরের লাভান গভর্নমেন্ট হাইস্কুলে।

পরবর্তীতে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৪৪ সালে মাধ্যমিক পরীক্ষা পাস করেন।তারপর ভর্তি হন কলকাতার আশুতোশ কলেজে। কিন্ত কিছু অসুবিধার জন্য খুলনার দৌলতপুর কলেজে থেকে ইন্টারমেডিয়েট ও বিএসসি পাস করেছিলেন।

Manual3 Ad Code

১৯৫১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দিয়েছিলেন।

Manual1 Ad Code

১৯৫৩ সালে তিনি কমিশনপ্রাপ্ত হয়েছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে এসে ৪ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

২০২০ সালের প্রায় ৯৪ বৎসর বয়সে যুক্তরাষ্ট্রের ফ্রোরিডা রাজ্যেের একটি হাসপাতালে মৃত্যুবরন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930