- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে বক্তারা
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠিত
» কানাইঘাটে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গাছবাড়ীতে মানববন্ধন, থানায় মামলা
প্রকাশিত: ০৫. জুলাই. ২০২০ | রবিবার
কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার ব্রাহ্মণগ্রামে নিরীহ পরিবারের গৃহবধূকে গণধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে কানাইঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৫ জুলাই) বিকেল ৫টায় ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন অনলাইন ফোরামের উদ্যোগে স্থানীয় গাছবাড়ী বাজারে আয়োজিত এ মানববন্ধনে তরুণ-যুবক সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
অনলাইন ফোরামের সমন্বয়ক সমাজসেবী বুরহান উদ্দিনের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য এমাদ উদ্দীন বায়তুল ও নূরুল কিরবিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, কানাইঘাটের ব্রাহ্মণগ্রামে গত ১ জুলাই গভীর রাতে গৃহবধূর উপর যে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কার জনক ও নিন্দনীয়, যা এলাকার মানুষ মেনে নিতে পারছেন না।
ঘটনার মূলহুতা ধর্ষণকারী আজাদুর রহমানকে গ্রেফতার করায় থানা পুলিশকে মানববন্ধনে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে পাশবিক ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তারা।
পাশাপাশি মানববন্ধনে গাছবাড়ী এলাকায় সবধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন সহ মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আকুনি সমাজ কল্যাণ সোসাইটি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাছবাড়ি বাজারের ব্যাবসায়ী আব্দুল খলিক (খালিক), অনলাইন ফোরামের সমন্বয়ক ব্যাবসায়ী মহি উদ্দীন শিকদার, ছাত্রনেতা মীম সালমান, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হুসেন, ইউনিভার্সাল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মাশহুদুল আলম, ফোরামের সিনিয়র সদস্য হুসাইন আহমদ, মাসুম আহমদ, হাঃ আশিকুর রাহমান, হাঃ নুমান আহমদ সুহেল, হাফিজ আলাউর রাহমান, জসীম উদ্দীন, সেলিম আহমদ, তারেক আহমদ তুহিন গাছবাড়ি সামিট মাদরাসার শিক্ষক আবু বক্কর, গাছবাড়ি পাবলিক স্কুলের শিক্ষক ফয়সল আহমদ, ইউনাইটেড কিন্ডারগার্টেনের শিক্ষক সাইফুল আলম প্রমুখ।
জানা যায়, গৃহবধূর স্বামী একজন নিম্নআয়ের নিরীহ মানুষ। এর পর ধর্ষিতা গৃহবধূ নিজেই বাদী হয়ে আজ রবিবার (৫ জুলাই) কানাইঘাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন, মামলা নং-০১। মামলায় দুজনকে আসামী করা হয় তারা হলেন- আজাদ ও মখতার।
ইতিমধ্যে আজাদকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই স্বপন চন্দ্র সরকার।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার
সর্বশেষ খবর
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- রায়নগরে নিহত দম্পতির স্বজনদের সমবেদনা জানালেন খন্দকার মুক্তাদির
- অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন ধর্ষণ বেড়েই চলছে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ


