- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেটে সাফল্যের ধারাবাহিকতা রেখেছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ; এবারে এসএসসি’তে পাশের হার ৯৮.২৮ শতাংশ
প্রকাশিত: ৩১. মে. ২০২০ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ
প্রতি বছরের মতো এবারও এসএসসি’তে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট।
এ বছর ২০২০ সনের এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হার ৯৮.২৮ শতাংশ।
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটে এবারে ২০২০ সনের এসএসসি’ পরীক্ষায় মোট ২৯০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।
এতে পাশ করেছে ২৮৫ জন ও অকৃতকার্য হয়েছে মোট ৫ জন। এ অনুযায়ী পাশের হার শতকরা ৯৮.২৮ ভাগ।
আজ রবিবার (৩১ মে) এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী এ তথ্য নিশ্চিত করেছেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মো. ফয়জুল হক।
জানা যায়, ২০২০ সনে অনুষ্টিত এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেট থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যাবসা শাখা মিলে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেন ২৯০ জন। এর মধ্যে ছাত্র হচ্ছে ১৫৩ জন আর ছাত্রী সংখ্যা ১৩৭ জন। সব মিলিয়ে ২৯০ জনের মধ্যে এবারে পাশ করেছেন ২৮৫ জন। এতে জিপিএ-৫ অর্থাৎ এ+ পেয়েছে ১১১ জন, “এ” পেয়েছে ১৪০ জন ও অন্যান্যভাবে ৩৪ জন ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় উত্তীর্ণ হয়।
২০১৯ সনের এসএসসি পরীক্ষায়ও অংশগ্রহন করে ২৯০ জন ছাত্র-ছাত্রী। এর মধ্যে ৮০টি জিপিএ-৫ সহ পাশের হার ছিল ৯৮.৬২ শতাংশ।
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. ফয়জুল হক তাঁর স্কুলের এসএসসি’র ফলাফলে সন্তোষ প্রকাশ করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
তিনি বলেন, এ প্রতিষ্ঠানের ব্যবস্হাপনায় প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ ও বর্ডার গার্ড অর্থাৎ (বিজিবি)’র উর্ধতন কর্তৃপক্ষের কঠোর মনিটরিং, শিক্ষকদের প্রাণপন প্রচেষ্টা ও ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যয়ন ও নিয়ম শৃঙ্খলাই এ ফলাফলে বিশেষ ভুমিকা পালন করেছে।
এ অর্জনে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানন।
তিনি ভবিষ্যতেও উক্ত প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সকল মহলের আন্তরিক সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৪ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর