শিরোনামঃ-

» জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ’র ইন্তেকাল

প্রকাশিত: ০৯. এপ্রিল. ২০২০ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক, ড. সুফিয়া আহমেদ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮.৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

Manual1 Ad Code

অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন- তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি মরহুম ব্যারিষ্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের স্ত্রী, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের মা এবং বারডেম হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম ডা. মুহাম্মদ ইব্রাহিমের কন্যা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। ‘৫২’র ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি।

Manual4 Ad Code

তিনি ২০০২ সালে একুশে পদক এবং ২০১৫ সালে সুফিয়া কামাল এডওয়ার্ড লাভ করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, ১ কন্যা ডা. রাইনা আহমেদ, জামাতা ব্যারিষ্টার আনাতুল ফাতেহ এবং ৩ জন নাতি-নাতনি রেখে গেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930