- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
- ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে মজুরি দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সংগ্রামে পরিণত করুন
- সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার সংবর্ধনা অনুষ্ঠান
- বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
- প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল
- প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল
» সিলেটে চার্জশিটে নাম ঢুকিয়ে হয়রানি, এসি মতিয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু
প্রকাশিত: ১০. মার্চ. ২০২০ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটের জালালাবাদ থানাধীন একটি চাঁদাবাজি মামলায় নিরীহ লোকদের চার্জশিটে ঢুকিয়ে হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে জালালাবাদ থানার এসি মতিয়ার রহমানের বিরুদ্ধে পুলিশি তদন্তু শুরু হয়েছে। গত ৮ মার্চ রবিবার সকালে এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর) বিভূতি ভূষন ব্যানার্জি হয়রানির শিকার লোকজনের স্বাক্ষ্য গ্রহণ করেন।
এসএমপির গোপন শাখা সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি জালালাবাদ থানা এলাকার বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিনসহ এলাকাবাসী এসএমপির পুলিশ কমিশনারের কাছে পুলিশি হয়রানির ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছিলেন। ওই অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১১ই জুলাই একটি অপহরণের ঘটনায় ক্বারী মনির উদ্দিনের চাচাতো ভাই জালালাবাদ থানার খাশেরগাঁও গ্রামের আকবর আলীর ছেলে আরশ আলী বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৪ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। মামলাটি আদালত তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। পিবিআই এই মামলার ঘটনার সত্যতা পায়। বিগত ২০১৯ সালের ২৪শে নভেম্বর পিবিআই অপহরণের ঘটনার সত্যতা পেয়েছে মর্মে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করে। কিন্তু গত ২৯শে জানুয়ারি আসামিদের প্ররোচনায় জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মতিয়ার রহমান গোপন আঁতাত করে কোনো তদন্ত ছাড়াই একটি চাঁদাবাজি মামলার (নং জিআর ১৫৪/১৯) চার্জশিটে এই নিরীহ লোকদের নাম অন্তর্ভুক্ত করেন। ভুক্তভোগীরা হলেন- পুরান কালারুকা গ্রামের মৃত হাজী আছলম খানের ছেলে আজমান খান, মৃত আবদাল খানের ছেলে আব্দুল লতিফ খান, অপহরণ মামলার বাদী খাশেরগাঁওয়ের আকবর আলীর ছেলে আরশ আলী ও ক্বারী মনির উদ্দিন। অথচ মামলার মূল এজাহারে তাদের নাম নেই। এই হয়রানির বিচার দাবি করেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে এসএমপির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ উত্তর) বিভূতি ভূষন ব্যানার্জি বলেন, বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার কিছু লোক অভিযোগ করেছিলেন। এ ঘটনার অনুসন্ধান চলছে। ইতোমধ্যে অভিযোগকারীদের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পরবর্তী কার্যক্রম আইনত এগিয়ে যাবে।’
এই সংবাদটি পড়া হয়েছে ৫০৯ বার
সর্বশেষ খবর
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর