- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» সিলেটে ১৮ জানুয়ারি থেকে ৪ দিনব্যাপী পিঠা উৎসব
প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০২০ | রবিবার
নিজস্ব রিপোর্টারঃ
আগামী ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি প্রথমবারের মতো সিলেটে শুরু হচ্ছে ৪দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় নগরের রিকাবীবাজারস্থ জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে এই উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি।
বাঙ্গালির হাজার বছরের পিঠা ঐতিহ্যকে নগরজীবনে ছড়িয়ে দেওয়ার লক্ষে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ বিগত ১৩ বছর ধরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় জাতীয় পিঠা উৎসব আয়োজন করে আসছে।
সেই ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো এই উৎসব দেশব্যাপি ছড়িয়ে দিতে ঢাকার বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার প্রথম আয়োজন হতে যাচ্ছে পূণ্যভূমি সিলেটে।
এদিকে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সিলেট বিভাগের এক মতবিনিময় সমন্বয় সভা সিলেট জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় উদযাপন পরিষদের আহবায়ক জেষ্ঠ্য সাংবাদিক আজিজ আহমেদ সেলিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব রজত কান্তি গুপ্তের পরিচালনায় সভায় উৎসবের স্টল বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সিলেট জেলা পরিষদ সদস্য এ জেড রওশন জেবিন রুবা, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জণ দে যাদু, নিলাঞ্জনা দাশ জুই, অচিন্ত কুমার দে অমিত, ফারজানা সুমি, জয়নাল আবেদিন, পরাগ রেণু দেব, হিল্লোল শর্মা, নাহিদ বক্স রকিব, দেবজ্যোতি ঘোষ চৌধুরী অপূর্ব, প্রমিজ ঘোষ চৌধুরী, দেবপ্রিয় ঘোষ চৌধুরী অর্ঘ্য, ইন্দ্রজীৎ দাস, নাজমুল হোসেন ইমন, আবুল হাসনাত স্বপন, শুভ্রদীপ দাশ শুভ, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী, সাজেদা পারভিন, নাসিমা আক্তার কণা, শারমীন জুই, ফারমিছ আক্তার ও ডা. সুমা চৌধুরী । সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন।
সভায় সিলেট জেলা পরিষদ সদস্য এ জেড রওশন জেবিন রুবাকে আহবায়ক ও মুহিতুর রহমান রনিকে সদস্যসচিব করে অর্থ-উপকমিটি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সৈয়দ সাইমূম আনজুম ইভানকে আহবায়ক ও আশরাফুল ইসলাম অনিকে সদস্যসচিব করে অনুষ্ঠান উপকমিটি, ধ্রুব জ্যোতি দেকে আহবায়ক ও তন্ময় নাথ তনুকে সদস্যসচিব করে সাজসজ্জা উপকমিটি, ইন্দ্রাণী সেনকে আহবায়ক ও আব্দুল আহাদ সানিকে সদস্যসচিব করে স্টল বরাদ্দ উপকমিটি, নীলাঞ্জণ দাশ টুকুকে আহবায়ক ও খোকন ফকিরকে সদস্যসচিব করে আপ্যায়ন উপকমিটি, খোয়াজ রহিম সবুজকে আহবায়ক ও কামরুন নাহার শাওনকে সদস্যসচিব করে শৃঙ্খলা উপকমিটি, অমিত ত্রিবেদিকে আহবায়ক ও আবু বক্কর আল আমিনকে সদস্যসচিব করে প্রচার উপকমিটি গঠন করা হয়।
স্টল বরাদ্দের আবেদনপত্র পাওয়া যাবে নগরের জিন্দাবাজারে সহির প্লাজাস্থ ইমেজ, লামাবাজারস্থ ষড়ঋতু এবং আম্বরখানা নবীবা কমপ্লেস্থ সিম্ফনি সাউন্ডে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা


