- সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের
- সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
- প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : ড. মো. দিদার চৌধুরী
- শাহজালাল (রহ.) মাজারের টাকা ভাগ-বাটোয়ারা ও একতরফা’ কমিটি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ-সমাবেশ
- রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত শান্তিকে কোন চক্রান্তকারীর হাতে বিনষ্ট হতে দেওয়া হবে না : নাসিম হোসাইন
- ১১ অক্টোবর রেজিষ্টারী মাঠে আমীরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা মুহিবুর রহমান
- শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
» সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর কিন ব্রিজ এলাকা থেকে সাইকেল র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সভাপতি হুমায়ুন কবির লিটন, পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহিদ এবং ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রঞ্জন সামন্ত।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পর্যটন খাতেও পরিবর্তন আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার পর্যটন সেবাকে আরও সহজ, আধুনিক ও পর্যটকবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু তালেব মুরাদ, গোলজার আহমদ হেলাল, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেটের সহসভাপতি হাসান সায়েম, সাধারণ সম্পাদক শেখ রাফি, কোষাধ্যক্ষ শফি উদ্দিন, পর্যটন শিল্প সমিতির সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি প্রমুখ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী বিশ্ব পর্যটন দিবসের আয়োজন শেষ হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৮ বার
সর্বশেষ খবর
- সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের
- সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
- প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : ড. মো. দিদার চৌধুরী
- শাহজালাল (রহ.) মাজারের টাকা ভাগ-বাটোয়ারা ও একতরফা’ কমিটি বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ-সমাবেশ
- রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত শান্তিকে কোন চক্রান্তকারীর হাতে বিনষ্ট হতে দেওয়া হবে না : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর