শিরোনামঃ-

» ক্রীড়া জগতে নতুন দিগন্তের সূচনা করেছে ক্রসবার হোম অব ফুটসাল : মেয়র আরিফ

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০২০ | শনিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেটে সর্বাধুনিক ব্যবস্থপনায় ও নতুন আঙ্গিকে উন্নতমানের এক মিনি ফুটবল খেলার মাঠ ‘ফুটসাল’ উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

নগরীর শাহজালাল উপশহরের শিবগঞ্জ এলাকায় শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ‘ক্রসবার হোম অব ফুটসাল’ নামে এ মাঠের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক হেক চৌধুরী। এ ক্রসবার’র উদ্যক্তারা হচ্ছেন নাহিদ মাহমুদ, ফারহান উদ্দিন খান, সুলতান আহমেদ শাফি, আহমেদ নেওয়াজ ও আকরাম ইবনে ফয়েজ প্রমূখ।

Manual4 Ad Code

দু’পর্বের উদ্বেধনী অনুষ্ঠানের শেষান্তে কেক ও ফিতা কেটে এ হোম ফুটসালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,‘ক্রসবার হোম অব ফুটসাল’-এর উদ্যোক্তারা খেলার জগতে এক নতুন দিগন্তের সূচনা করেছেন।

Manual3 Ad Code

ঝড়বৃষ্টির মধ্যেও খেলা চলতে পারে, এমন ফুটসাল মাঠ খেলার জগতে এই প্রথম। তিনি এই মাঠের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে ‘ক্রসবার হোম অব ফুটসাল’- এর উন্নয়নে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে প্রথম পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশন সিলেট-এর সিনিয়র সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য বিজিত চৌধুরী বলেন- সিলেটের ক্রীড়ামোদী ও খেলোয়াড়দের দীর্র্ঘদিনের প্রত্যাশা ছিল অলটাইম খেলার অনুকুল পরিবেশের একটি ফুটসাল মাঠ।

‘ক্রসবার হোম অব ফুটসাল’ ক্রীড়ামোদিদের দীর্ঘদিনের এ প্রত্যশা পূরণ করেছেন। এটাকে সিলেট উন্নয়নের এক বিরাট অঙ্গ আখ্যায়িত করে বিজিত চৌধুরী ‘ক্রসবার-এর উন্নয়নে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং উদ্যোক্তাদের আন্তরিক সাধুবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক বিজয়ের কণ্ঠ’র সম্পাদক মন্ডলীর সভাপতি ও মেট্রোসিটি উইমেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোঃ মোসলেহ উদ্দিন খান বলেন- আমরা অতি আনন্দের সাথে এ উদ্যোগকে গ্রহণ ও সাধুবাদ জানাই। একা কারো পক্ষে এমন উদ্যোগ ও পরিচালনা সমম্ভব নয়, এর জন্য প্রয়োজন সর্বমহলের সমন্বয়ী সহযোগিতা। প্রয়োজনে এ ফুটসাল পরিচালনায় ভূমি দিয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথি দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রাহমান ওয়াহিদ প্রচার, প্রসার সহ বিভিন্ন মাধ্যমে ‘ক্রসবার হোম অব ফুটসাল এর সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলোর আব্দুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমেদ সেলিম।

এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক বিজয়ের কণ্ঠ সম্পাদক ও প্রকাশক জে এ কাজল খান, সিলেট ডায়েবেটিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার প্রমুখ।

অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30