- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» কবি কল্যাণ চৌধুরীর ‘চেতনার আলপনা’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০১৯ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
কবি কল্যাণ চৌধুরীর ‘চেতনার আলপনা’ কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় মুসলিস সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শাবিপ্রবি’র বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, দৈনিক উত্তর পূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা কবি তুষার কর।
মূখ্য আলোচকের বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা কবি মুহিবুর রহমান কিরণ।
আহবায়কের বক্তব্য রাখেন- এডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ‘চেতনার আলপনা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- কবিতা জীবনেরই প্রতিচ্ছবি। কবিতা যখন পাঠককে স্পর্শ করে, তাদের মননকে আন্দোলিত করে তখনই কবিতা স্বার্থক হয়ে ওঠে।
বক্তারা বলেন- কবি কল্যাণ চৌধুরী তার প্রথম কাব্যগ্রন্থে চিন্তার মননে, শন্দচয়েনে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আইনপেশায় থেকেও তিনি কবিতা চর্চা করেছেন। তারা কবিতা শিল্পগুণে সমৃদ্ধ। কবিতায় তার সমাজ ভাবনা সহ নানা বিষয় অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।
অনুষ্ঠানে কবি কল্যাণ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ‘চেতনার আলপনা’ কাব্যগ্রন্থটি কবি মৃহিবুৃর রহমান চৌধুরীর প্রতি উৎসর্গ করে তার হাতে কাব্যগ্রস্থটি তুলে দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রকাশনা অনুষ্ঠান পরিচালনা পর্ষদের যুগ্ম আহবায়ক এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অনিমেষ বিজয় এষ চৌধুরী ও প্রতীক এন্দ। কবি কল্যাণ চৌধুরীর কবিতা আবৃত্তি করেন কবি তনয়া মোহনা চৌধুরী, অনামিকা ভট্টাচার্য, বিজয় চৌধুরী, বনানী দাস ইভা, পংকজ সরকার, লাভলী মজুমদার, পুরবী দেব, জসিম উদ্দিন খান, মনি কাঞ্চন চৌধুরী, অরুপ এষ চৌধুরী, সুবিমল সেনাপতি প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৮ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শ্রীহট্ট ব্রাহ্মসমাজের রবীন্দ্র-স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা আয়োজন
- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- ‘ছিলটি লোক উৎসব-২০২৬’ শুরু হৃদয়ে ধারণ ও চর্চার মাধ্যমে বিশ্বদরবারে সিলেটি ঐহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে
- ধামাইলের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নতুন গ্রন্থ ‘ধামাইল : উৎসের সন্ধানে’ প্রকাশ


