শিরোনামঃ-

» কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চকলেট বোম সহ একজন গ্রেফতার

প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০১৯ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

নিজস্ব রিপোর্টারঃ

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা সাহেবের নির্দেশনায় গত ২৩/১০/২০১৯ খ্রিঃ তারিখ ১৯.২৫ ঘটিকায় নগরীর মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন শাহজালাল ব্রীজের দক্ষিণ পাশে চেকপোস্ট করাকালে মোটরসাইকেল আরোহনরত অবস্থায় সন্দেহ জনকভাবে আটক করিয়া মোটর সাইকেলের পিছনে থাকা বস্তা তল্লাশী করিয়া ৬০০ টি চকলেট বোম সহ ০১ (এক) জনকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

Manual8 Ad Code

মোটরসাইকেল ও চকলেট বোম জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত ১। জিয়া আহমদ (৪০), পিতা-মৃত মন্তাজ আলী, স্থায়ী: গ্রাম-কিশানপুর, শিববাড়ী, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট কে আসামী করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031